Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১৭:৩২ | আপডেট: ১৫ মে ২০২৬ ২৩:২১

হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩০৩ শিশু।

শুক্রবার (১৫ মে) বিকেল স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ শিশুর মধ্যে নিশ্চিত হাম ৪ এবং সন্দেহজনক হামে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩০৩ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১১১ শিশু এবং সন্দেহজনক হামে ১১৯২ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৭৪১৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩৬ হাজার ৫৫ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪৫১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৩৭৭ জন এবং নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর