Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পালটা ফায়ারে বিজিবির জবাব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১১:২৩

ঢাকা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় সোমবার (১৮ মে) বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পালটা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে এক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর