Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসা হত্যার বিচার ১ মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৮:৩১

ময়মনসিংহের ত্রিশালে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মিরপুরের শিশুকন্যা রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে। তিনি বলেন, আইনে যে অপরাধী তার শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে আইনেরও নিয়ম-নীতিমালা আছে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার দীর্ঘ ধরার খালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুর ২টায় মুষলধারে বৃষ্টির মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী বৃষ্টি মাথায় নিয়ে খাল খনন কর্মসূচির ফলক উন্মোচন করেন। তিনি খালে নেমে শ্রমিকদের সঙ্গে নিজে মাটি কাটায় অংশ নেন। এ সময় উপস্থিত হাজারো জনতা প্রধানমন্ত্রীর এই সরলতা দেখে স্লোগান দিতে থাকেন। বিকেলে তিনি ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন’ অনুষ্ঠানে যোগ দেন।

বিজ্ঞাপন

সেখানে প্রধানমন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং হত্যাকারীদের সেই শাস্তিই নিশ্চিত করা হবে।’ তিনি আর বলেন, ‘একটি শ্রেণি এই বিষয়কে ইস্যু তৈরি করে অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা জনগণের ভাগ্য উন্নয়নে কোনো কথা বলে না।’

অনুষ্ঠানে ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর