Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামছে না ৯ ট্রেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের ভোগান্তি কমাতে ও রেলের সময়সূচি ঠিক রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৫ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী গুরুত্বপূর্ণ ৯টি আন্তঃনগর ট্রেনের ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মূলত, ঈদের সময় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকানো এবং অতিরিক্ত যাত্রী সামাল দিয়ে সময়ানুবর্তিতা বজায় রাখতেই রেল প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ থেকে উত্তরাঞ্চল ও সীমান্তবর্তী জেলাগুলো থেকে ছেড়ে আসা একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি এবং বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে না থমে সরাসরি কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে যাবে। ফলে এই ট্রেনগুলোর বিমানবন্দর স্টেশনের যাত্রীদের বিকল্প উপায়ে যাতায়াত করতে হবে।

বিজ্ঞাপন

এদিকে ঈদযাত্রায় বিনা টিকিটে ভ্রমণ রুখতে স্টেশনের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের প্রধান প্রধান রেলওয়ে স্টেশনগুলোতে কড়া পাহারা বসানো হয়েছে। জিআরপি, আরএনবি, বিজিবি, র‍্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে, যাতে টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনের ভেতরে প্রবেশ করতে না পারেন।

পাশাপাশি উৎসবের এই সময়ে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে রেললাইন, চলন্ত ট্রেন ও স্টেশন চত্বরে বিশেষ নজরদারি শুরু হয়েছে। রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় রয়েছে। ট্রেন চলাচলে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

 

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর