Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৯:৫০

জাতীয় সংসদ

ঢাকা: দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে বড় উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সারা দেশে নতুন করে আরও এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যেই নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা সম্পন্ন হয়েছে।’

বিজ্ঞাপন

প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সারা দেশে নতুন করে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য ডিপিপি সংশোধনের কার্যক্রম এখন প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডিপিপি অনুমোদন পেলে সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকাসহ পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।’

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর