Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ জুলাই থেকে পে-স্কেল কার্যকর— সংসদে অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৫:৪৮ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:৪৪

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পড়ছেন অর্থমন্ত্রী।

ঢাকা: আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল কার্যকর করতে যাচ্ছে সরকার। ফলে দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আসতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় সংসদে শুরু হওয়া প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। তবে নতুন এই বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

নতুন এই বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে তিন অর্থবছর সময় লাগতে পারে। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এটি বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনসেবা খাতে এক লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ দিতে পারে, যা চলতি অর্থবছরের মূল বাজেটের ৭২ হাজার ২৪ কোটি টাকার তুলনায় ৯৬ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

পরে এই পরিমাণটি সংশোধন করে ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা করা হয়েছিল। ফলে সংশোধিত হিসাবের তুলনায় এবার বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা।

তবে, এই বরাদ্দের পুরো অর্থ সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও ভাতার পেছনে ব্যয় হবে না। এই বরাদ্দের মধ্যে নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর