Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতের আপত্তিতে বাংলাদেশকে বাড়তি বিদ্যুৎ দিচ্ছে না নেপাল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ১৪:৩৫

ভারতের অনুমোদন না পাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৫ জুন) থেকে চুক্তি অনুসারে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে নেপাল। অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির পরিকল্পনা থাকলেও ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি (সিইএ) এখন পর্যন্ত সেই অনুমোদন দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জ্বালানি কর্মকর্তারা।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

কাঠমান্ডু পোস্ট দাবি করেছে, নেপালের কর্মকর্তারা সংবাদ মাধ্যমটিকে জানায় ভারত-বাংলাদেশ সঞ্চালন লাইনের সক্ষমতা সংকটের কারণে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের অনুমতি আটকে রাখা হয়েছে। পাশাপাশি সংশোধিত বা নতুন ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল-ভারত জ্বালানি সচিব পর্যায়ের জয়েন্ট স্টিয়ারিং কমিটির (জেএসসি) সিদ্ধান্তসহ আরও কিছু প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। বর্ষা মৌসুমে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রফতানি করে নেপাল। তবে শীত মৌসুমে দেশটি আবার ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে।

বিজ্ঞাপন

এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত নেপাল-ভারত জেএসসির বৈঠকে বিদ্যমান ৪০ মেগাওয়াট ব্যবস্থার আওতায় বাংলাদেশে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি বাড়ানোর বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। একই সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়েও সমঝোতা হয়।

এর ধারাবাহিকতায় নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন)-এর কাছে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির ব্যবস্থা করার আনুষ্ঠানিক অনুরোধ জানায়। পরে এনভিভিএন জানায়, এক হাজার মেগাওয়াট সক্ষমতার ভারত-বাংলাদেশ সঞ্চালন লাইনে অতিরিক্ত এই বিদ্যুৎ বরাদ্দের জায়গা নেই।

 

 

সারাবাংলা/ একে/ এএ
বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

আরো

সম্পর্কিত খবর