Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’র সদস্যদের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ২১:১২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’। রোববার (১৪ জুন) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে ওই পরিবারের সদস্যরা নতুন অর্থবছর ২০২৬-২৭-এর জাতীয় বাজেট অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। সংগঠনটির ২৬ জন সদস্য এদিন দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের এই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বর্তমানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে সামনে রেখে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর