Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১২:৩৬

চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান

ঢাকা: চীনের ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে তিনি ডালিয়ান ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে বুধবার সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৭তম এ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ উপস্থিত ছিলেন। ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নেন।

বিজ্ঞাপন

গ্রীষ্মকালীন দাভোসে’র এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন দেশের সফল উন্নয়ন কৌশল বা বেস্ট প্র্যাকটিস গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সক্ষমতা আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।

উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) চার দিনের সফরে চীনের ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শীতের আগে এসির যত্নে যা জরুরি
১৫ অক্টোবর ২০২৬ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর