Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিপিসিসি চেয়ারপার্সন ওয়াং হুনিং-এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৫:২৪

– ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেইজিংয়ে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর চেয়ারপার্সন ওয়াং হুনিং-এর সাথে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে গভীরতর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর