Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৩:০৩

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম

ঢাকা: আদালত অবমাননার দায়ে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। এই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।’

এর আগে, সাজেদুলকে গ্রেফতারের লক্ষ্যে মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। প্রথমে ভবনের গেটে তালা এবং নিরাপত্তাকর্মীরা অসহযোগিতা করায় ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ। এ সময় আসামি, তার গাড়িচালক ও দেহরক্ষী পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা যায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের ৪ জনসহ মোট ৮ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর