Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১০:২৫ | আপডেট: ২৬ জুন ২০২৬ ১১:১৩

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। ছবি: সংগৃহীত

চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

রাষ্ট্রীয় এ আনুষ্ঠানিকতায় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে সুর বাজানো হয়।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর