Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি নিয়ে সংসদে গয়েশ্বর-শাহজাহান বিতর্ক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ২১:১১

গয়েশ্বর চন্দ্র রায় ও শাহজাহান চৌধুরী।

ঢাকা: জাতীয় সংসদে ইসলামী ব্যাংকে অমুসলিমদের নিয়োগ নিয়ে বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর জবাবকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই বিতর্কের সূত্রপাত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ইসলামী ব্যাংকে অমুসলিমদের নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছেন। তিনি জানান, ব্যক্তিগত অভিজ্ঞতায় তিনি দেখেছেন অমুসলিম হওয়ার কারণে একজনকে ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়নি। তিনি মনে করেন, ব্যাংক কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি সেবামূলক অর্থনৈতিক প্রতিষ্ঠান। তাই এই ধরনের নিয়োগ প্রক্রিয়া বৈষম্যমূলক ও অন্যায়ের পর্যায়ে পড়ে।

বিজ্ঞাপন

গয়েশ্বর রায়ের এই অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পালটা বক্তব্য দিয়ে বলেন, তার নির্বাচনি এলাকাতেই ইসলামী ব্যাংকে অনেক হিন্দু ধর্মের মানুষ চাকরি করছেন।

তিনি দাবি করেন, ইসলামী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত। একই সঙ্গে আন্দালিব রহমান পার্থও তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকিং এখন বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পদ্ধতি এবং সেখানে অমুসলিমদের চাকরির ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। পুরো বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন যে, সংসদে অনেক সময় অনুমাননির্ভর আলোচনা হয়ে থাকে, যা এসব স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রে এড়ানো উচিত।

বাজেট আলোচনায় ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ যাকাতভিত্তিক অর্থনীতির ওপর জোর দিয়ে বলেন, যাকাত ইসলামী অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমানে যাকাত ব্যবস্থা একটি অগোছালো অবস্থায় রয়েছে বলে তিনি মনে করেন। তিনি প্রত্যেক নির্বাচনী এলাকায় ডাটাবেজ তৈরি এবং যাকাত টিভি প্রতিষ্ঠার প্রস্তাব করেন, যাতে প্রান্তিক মানুষ সহজেই যাকাতের সুবিধা পেতে পারে।

তিনি সুদভিত্তিক ব্যাংকিংয়ের ওপর নির্ভরতা কমিয়ে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার ঘটানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর