Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনজীরের মুক্তির বিষয়ে আমি অবগত নই: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৭:১৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে আমি এখনও পুরোপুরি অবগত নই।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকরা প্রশ্ন করেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, বেনজীর আহমেদকে আসলে মুক্তি দিয়েছে দুবাইয়ের আদালত। এ ব্যাপারটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য রয়েছে কি না?

এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা এর আপডেট পাব। আমি তো এইমাত্র বিভিন্ন মিটিং থেকে আসলাম, তাই যে বিষয়টি সম্পর্কে আমি এখনও পুরোপুরি অবগত নই, তা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলাটা আমার জন্য ঠিক হবে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দুবাইয়ে গ্রেফতারের পর শর্তসাপেক্ষে জামিনে কারামুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।

সারাবাংলা/একে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর