Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১২:২৮

মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে পৌঁছার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টার নির্ধারিত গন্তব্যে অবতরণ করে।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই সফরে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাবিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিকা) কার্যক্রম সরেজমিন পরিদর্শন করছেন।

মহেশখালীর কর্মসূচি শেষে তার বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তা ও নতুন ঘর প্রদান কর্মসূচিতে অংশ নেবেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর