Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই যোদ্ধা-শহিদ পরিবারের জন্য বিমানে ৫০% ও হোটেলে ৩৬% ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ২০:০১

বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত জুলাই যোদ্ধাদের সম্মাননা ও আলোচনা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ এবং হোটেল-মোটেলগুলোতে ৩৬ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী আফরোজা খানম বলেন, “জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়া ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়া ‘৩৬ জুলাই’ স্মরণে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের জন্য পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে ৩৬ শতাংশও ছাড় দেওয়া হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘ইদানিং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়।’

বিজ্ঞাপন

১৯৭১ সালের যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আর ২০২৪ সালের যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর