Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাঁধনের ওপর হামলার ঘটনায় সংসদে প্রতিবাদ, ব্যবস্থা নেওয়ার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী

ঢাকা: ইতালির ভেনিসে অভিনেত্রী ও জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধন তার পরিবারের সদস্য ও ছোট সন্তানকে নিয়ে একটি পার্কে হাঁটার সময় তাকে শারীরিকভাবে আক্রমণ, কোল্ড ড্রিংকস ছুড়ে মারা এবং অত্যন্ত খারাপ ভাষায় মৌখিকভাবে হেনস্তা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী অত্যন্ত ক্ষোভের সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘গত জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় সরাসরি জনগণের পাশে দাঁড়ানোই আজমেরী হক বাঁধনের ওপর এই হামলার একমাত্র মূল কারণ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘একজন নারী ও দেশের পক্ষে অবস্থান নেওয়া শিল্পীর ওপর বিদেশের মাটিতে হামলা চালানোর ঔদ্ধত্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং অপরাধীরা সমাজমাধ্যমে প্রকাশ্য ভিডিও দিয়ে বার্তা দিচ্ছে যে তারা পৃথিবীর যে কোনো জায়গায় অপরাধ করতে পারে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে চেয়ে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে ইতোমধ্যে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতালি সরকার ও সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্রুত যোগাযোগ করে এই হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা ও গ্রেফতার সুনিশ্চিত করতে হবে।’

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আজ লক্ষ্মীকে বরণের দিন
২৫ অক্টোবর ২০২৬ ১৪:৫৫

আরো

সম্পর্কিত খবর