Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনজীরকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৪ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৮

সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ঢাকা: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে জঘন্য হত্যাকারী আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বেনজীর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আছেন এবং তাকে সেখান থেকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য দেন।

তিনি নিশ্চিত করেন যে, সরকারের কাছে থাকা তথ্যানুযায়ী সাবেক এই আইজিপি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি, বরং দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে সতর্ক রয়েছে। এই জঘন্য অপরাধীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে। দেশের জেলে থাকা ক্ষমতাচ্যুত দলের অপরাধীদেরও বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।

বিজ্ঞাপন

অধিবেশনে সাবেক আইজিপির গ্রেফতার ও কঠোর বিচারের বিষয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা একমত পোষণ করেন। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে সংসদে কেবল বেনজীর আহমেদের গ্রেফতারের দাবিতে আলোচনা চলে।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সরকারের পাশাপাশি সর্বস্তরের সমর্থন আহ্বান করেন। তিনি জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অপরাধীদের বিচারে সবাই একযোগে কাজ করছে এবং বিচার নিশ্চিত করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর