Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুবাইয়ে জামিনে কারামুক্ত সাবেক আইজিপি বেনজীর

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৫:৪৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

ঢাকা: জামিনে দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

সোমবার (২৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আদালত তার জামিন আবেদন মঞ্জুর করলে বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি কারামুক্ত হন বলে বেনজীর নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বেনজীর আহমেদ বলেন, জামিনে কারামুক্ত হয়েছি এবং সুস্থ আছি। তবে পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি বিস্তারিত কথা বলতে রাজি হননি। তবে বেনজীরের জামিনের ক্ষেত্রে দুবাইয়ের আদালত কয়েকটি শর্ত আরোপ করেছে। শর্ত অনুযায়ী বেনজীরের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

বিজ্ঞাপন

এদিকে, এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে কিছু জানানো হয়নি।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় দুবাইয়ে গ্রেফতার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। দুবাই পুলিশের সহায়তায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করে দুবাই পুলিশ।

বিজ্ঞাপন

এসএমই ফাউন্ডেশনে চাকরি'র সুযোগ
১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১

নিয়োগ দিচ্ছে আগোরা লিমিটেড
১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৪

আরো

সম্পর্কিত খবর