Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠক আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯

ঢাকা: জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটকে এ মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার দুপুর আড়াইটায় জাতীয় সংসদে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি রাখা হয়েছে। আমন্ত্রণপত্রে দলগুলোকে সংবিধান সংশোধনের বিষয়ে নিজ নিজ দল বা জোটের মতামত তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল এ মতবিনিময়ে অংশ নিচ্ছে না বলে জানা গেছে। বিশেষ কমিটির বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কয়েকটি দলও।

এর আগে, গত ১৩ জুলাই সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত কমিটিতে সরকারি দলের পাশাপাশি কয়েকটি দলের প্রতিনিধিও রাখা হয়েছে। বিরোধীদলের প্রতিনিধিদের যুক্ত করার সুযোগ রেখে কমিটিকে ১৭ সদস্যে পুনর্গঠনের বিধান রাখা হয়।

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাসের মান 'ভালো'
২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১

আরো

সম্পর্কিত খবর