Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংবিধান সংশোধন কমিটির সভা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়াকআউট

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭

বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। ছবি: সংগৃহীত।

ঢাকা: জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই মতবিনিময় সভা শুরু হয়।

জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও বিরোধী দলগুলো এতে অংশ নেয়নি।

বৈঠকের শুরুতে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বক্তব্য দেওয়ার পর দলীয় অবস্থান ব্যাখ্যা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। আমন্ত্রণের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া সভা থেকে বের হয়ে আসেন।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে হাসনাত কাইয়ুম বলেন, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদে আমরা বের হয়ে এসেছি। বের হওয়ার আগে বৈঠকে একটি নির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাস্তবায়নের আদেশে ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করার কথা বলা হয়েছিল এবং সেই সময়সীমা এখনো রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করা উচিত।

সংসদ ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভীসহ গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এনডিএম, আম জনতার দল, ইসলামী ঐক্যজোট, ভাসানী জনশক্তি পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে ওলামায়ে ইসলাম, গণফোরাম ও গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন নিবন্ধিত ও জোটভুক্ত দলের প্রতিনিধিরা অংশ নেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর