Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দূরপাল্লা ও মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৮

ঢাকা: দেশে জ্বালানির দাম বৃদ্ধির পর দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা ও নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়।

বিজ্ঞাপন

সচিবালয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রত্যাশা ব্যক্ত করেন, আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন হবে।

শিমুল বিশ্বাস আরও বলেন, সিদ্ধান্ত হওয়ার আগেই যারা ভাড়া বেশি নিয়েছে, তাদের শাস্তির ব্যবস্থা করতে মালিক সমিতিকে বলা হয়েছে। এছাড়া প্রশাসনিকভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ এই বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।

অন্যদিকে, দূরপাল্লার ৫২ আসনের বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক দূরপাল্লার নন-এসি বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে যাত্রীপ্রতি ভাড়া তুলনামূলক বেশি পড়ে। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যোগ হয়।

বিজ্ঞাপন

গরমে ত্বকের সতেজতায় ‘হলুদ’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর