Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৫

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না।

তিনি বলেন, ‘বর্তমানে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও নিয়মিত তদারকি করা হবে। মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে তাদের অনুমোদন বাতিল করা হবে।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা পর্যায়ের হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও সাপের কামড়ে কেন রোগী মারা যাচ্ছে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সাপ কামড়ানোর পর রোগীটি বিষধর সাপের দংশনে আক্রান্ত কি না তা বোঝার জন্য কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। অনেক সময় হাসপাতালে আসতে দেরি করায় রোগীর অবস্থা বেশি আশঙ্কাজনক হয়ে পড়ে। তাই সাপ দংশনের সঙ্গে সঙ্গে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে আসুন। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুত রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সরকারি কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের সুযোগ দেওয়া হবে না। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও সরকারি সেবার মান নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে।’ একই সঙ্গে সার ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কার্যকর নজরদারির নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় গণমাধ্যমকর্মীরা হাসপাতাল ব্যবস্থাপনার বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরলে তা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এছাড়া গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন তিথি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নুসরাত ফারজানা খানসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

নতুন পরিচয়ে অভিনেতা হাসান মাসুদ
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৯

আরো

সম্পর্কিত খবর