Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতিসংঘ মহাসচিবের প্রাতঃরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৭

জাতিসংঘের মহাসচিবের প্রাতঃরাশে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্ব নেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতঃরাশে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের নর্থ ডায়ালগ লাউঞ্জে এ প্রাতঃরাশের আয়োজন করা হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তাদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে এ প্রাতঃরাশের আয়োজন করা হয়।’

বিজ্ঞাপন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, প্রাতঃরাশের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে অধিবেশন কক্ষের বাইরে তার সাক্ষাৎ ও বৈঠকের কর্মসূচি রয়েছে।

উল্লেখ্যম, আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০

নামাজে দুনিয়ার চিন্তা দূর করার উপায়
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর