Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৯ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

ঢাকা: দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণে এসব এলাকার এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর