Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৭

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সৌজন্য সাক্ষাৎ।

ঢাকা: বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

বিজ্ঞাপন

এ ছাড়া জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের চলমান কার্যক্রমে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর