Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমপি মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে: স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৬ ১৮:১৮

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে কথা বলছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র হাতে পেয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ কথা জানান। একই সঙ্গে ওই আসনটি শূন্য ঘোষণার পর পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হবে বলেও জানান তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন।’ সংবিধানের বিধান অনুযায়ী পত্রটি পাওয়ার পরই তার পদ শূন্য হয়ে গেছে। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সংসদের বিধান হলো, এমপিরা যখন পদত্যাগ করেন, তখন কোনো কারণ উল্লেখ করার প্রয়োজন হয় না।’

উল্লেখ্য, মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপির সংরক্ষিত নারী আসন থেকে তাকে পদত্যাগের নির্দেশ দেন। এই পরিপ্রেক্ষিতে তিনি আজ স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর