Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগরে লঘুচাপের পূর্বাভাস / বর্ষা বিদায়ের আগে বৃষ্টি ঝরাবে মৌসুমি বায়ু

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১৪:০২ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬ ১৪:২১

রাজধানীতে বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন কয়েক দিনের মধ্যে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায়ের প্রস্তুতি নিলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এত দেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর পর আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে আগামী বৃহস্পতি ও শুক্রবার দেশের অনেক স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর