Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ বিদ্যুৎ থাকবে না নরসিংদীর যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১১:১৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১৩:১৮

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নরসিংদীর পলাশ গ্রিডে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ার হোসেন সুমন এ তথ্য জানিয়েছেন।

পলাশ গ্রিডে জরুরী রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নির্ধারিত চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে। এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ

 

সারাবাংলা/এফএন/ এএ