Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৯:১১

সাঁজোয়া যান (এটিভি) চালিয়ে মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ সশস্ত্র বাহিনীর সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে নিজেই সাঁজোয়া যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত প্রায় আট কিলোমিটার পথ বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান এটিভি (এটিভি ভেহিকল) মডেলে চালিয়ে অতিক্রম করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।’

উপপ্রেস সচিব জানান, আট কিলোমিটার পথ অতিক্রমের সময় প্রধানমন্ত্রী সাঁজোয়া যানে বসেই দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ধানখেতের পাশ দিয়ে কাদামাটির পিচ্ছিল ও আঁকাবাঁকা পথ ধরে ধীরগতিতে যানটি চালিয়ে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যান তিনি।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

স্বর্ণদ্বীপে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি তিন বাহিনীর মহড়াস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’।

সারাবাংলা/এমএমএইচ/এমএম