Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহায়তা চেয়ে ইসির চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ১৬:৪৭

নির্বাচন কমিশন (ইসি)। ফাইল ছবি

ঢাকা: কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ও খসড়া নির্বাহী আদেশ স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের কাছে পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, আগামী ১০ জানুয়ারি (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌরসভা, ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদকে বিশেষ দায়িত্ব দিয়ে নির্বাহী আদেশ জারির অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

খসড়া নির্বাহী আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করবে এবং ইসির নির্দেশনা মেনে চলবে। নির্বাচনি সভা-মিছিল যাতে শান্তিপূর্ণ ও বিধি অনুযায়ী হয়, সেদিকে লক্ষ্য রাখাসহ নির্বাচনি ক্যাম্প ভাঙচুর রোধে সামাজিক প্রতিরোধ এবং ভোটকেন্দ্র নির্মাণে সহায়তা করতে হবে।

পাশাপাশি, কোনো প্রার্থীর প্রচারণায় প্রভাব ফেলে এমন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ বা অনুদানের প্রতিশ্রুতি দেওয়া যাবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অফিস, যানবাহন বা সরকারি সুযোগ-সুবিধা কোনোভাবেই নির্বাচনি কাজে ব্যবহার করা যাবে না এবং কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচিত প্রতিনিধিরা কোনো প্রার্থীর প্রচারণায় অংশ নিতে পারবেন না। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদেশটি জারির দিন থেকে ভোটের পরবর্তী ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৬ ডিসেম্বর, বাছাই ৭ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর।

সারাবাংলা/এনএল/এমএম
বিজ্ঞাপন

বরিশালে ছেলের হাতে মা খুন
২৬ নভেম্বর ২০২৬ ১৬:০১

আরো

সম্পর্কিত খবর