Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: আলোচনা ছাড়া বদলি-ছুটি নয়

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৬ ১৮:১৯

নির্বাচন কমিশন (ইসি)

ঢাকা: কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বালোচনা ছাড়া বদলি বা ছুটি না দিতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৮ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির সিনিয়র সচিবের পাঠানো চিঠিতে জানানো হয়, আগামী ১০ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের এই শূন্য আসনে ভোটগ্রহণের তফসিল ঘোষণা ও রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট ও বাহিনী মোতায়েন করা হবে।

বিজ্ঞাপন

সংবিধানের ১২৬ অনুচ্ছেদ, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত ইসির অধীনে প্রেষণে চাকরিরত বলে গণ্য হবেন। এ ছাড়া তফসিল ঘোষণার পর থেকে ফলাফল প্রকাশের ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া সংশ্লিষ্ট এলাকার কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি বা ছুটি দেওয়া যাবে না। তাদের নির্বাচনি দায়িত্ব ব্যাহত হয়—এমন কোনো কাজেও নিযুক্ত না করার অনুরোধ জানিয়েছে ইসি।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ৬ ডিসেম্বর, বাছাই ৭ ডিসেম্বর, আপিল ও নিষ্পত্তি ৮ থেকে ১৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত ১৭ নভেম্বর বিএনপিদলীয় সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসনটি শূন্য ঘোষণা করেন। পরে ২৫ নভেম্বর উপনির্বাচনের তফসিল দেয় ইসি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর