Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘কোনো চক্রান্তই নির্বাচন বানচাল করতে পারবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৬

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো চক্রান্ত করে তা বাধাগ্রস্ত করা যাবে না।

বুধবার (৩ সেপ্টেম্বর) নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের কারণে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে বিএনপি সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছে।’

বিজ্ঞাপন

২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনগুলোর সমালোচনা করে তিনি জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভিপি নওশের, আব্দুর রউফ ফকির রনি, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনসহ জেলা যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিএনপি সমর্থকরা একটি র‌্যালি নিয়ে চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর