Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিঙ্গাপুরের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:০০

সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার মান্যবর মি. ডেরেক লোহ এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি-এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর উদ্দেশে প্রেরিত জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা বার্তা চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি-এর হাতে তুলে দেন। বার্তায় সিঙ্গাপুর সরকারের দীর্ঘস্থায়িত্ব এবং দেশটির জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর