Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১২:২০ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৫:৫৯

ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়।

মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে গত শুক্রবার তার মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে উন্নততর চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শে আজ তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

আজ রোববার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে বিমানবন্দরে নেওয়া হয়। মির্জা আব্বাসের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার সহধর্মিণী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর