Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা-১৫ আসনে মামুন হাসানের পক্ষে মিছিল ও গণসংযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ২১:১৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানের পক্ষে গণসংযোগ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

শনিবার (০৪ অক্টোবর) মিরপুর বিআরটিএর পেছনের সড়ক থেকে এই গণসংযোগ ও মিছিল শুরু হয়ে ১৩ নং সেকশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হারমেইন মেইনার স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন মামুন হাসানের সহধর্মিণী ডলি হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ১৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম শাওন, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব নুরুল, সিনিয়র যুগ্ম আহবায়ক রনি হাওলাদার, ১৪ নং ওয়ার্ড বিএনপির আবু হানিফ, আতিকুর রহমান, নুর আলম, ৯৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন মিল্টন সাগর, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নান্টু, সাংগঠনিক সম্পাদক আলমসহ ছাত্রদল, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসআর