Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব সরকারের: ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২০:০১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা রাজনৈতিক সংগঠনসমূহ মিলে একটা সনদ তৈরি করেছি। সেই সনদ আমাদের প্রত্যাশা পূরণ না করলেও জাতির বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছি। এখন এটা বাস্তবায়ন করা সরকারের কাজ। সরকার এই বাস্তবায়নের বিষয়টিও রাজনৈতিক তর্কের ওপরে ছেড়ে দিলে জটিলতা বাড়বে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর বলেন, জুলাই গণঅভ্যুত্থান, শেখ হাসিনার পালানো, এর পরে সরকার গঠন করা কোনোটাই তো সংবিধান পুরোপুরি মেনে হয়নি। ফলে জুলাই সনদের বাস্তবায়নে সংবিধানের দোহাই দিয়ে পরবর্তী সংসদের ওপরে এর বাস্তবায়ন ন্যস্ত করলে রাষ্ট্র সংস্কারে এই সরকারের অঙ্গীকার ব্যাহত হবে। আর তাই যদি হয় তাহলে জুলাইয়ে এতো এতো রক্ত-জীবন বৃথা যাবে। আমরা সেটা হতে দিতে পারি না। তাই সরকারকে বলব, অভ্যুত্থানের প্রত্যাশাকে আমলে নিয়ে দ্রুততার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করুন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর