Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন খালেদা জিয়া-তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৯:৪৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে কমিশনের নেতারা বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন।

সেখানে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবেন। তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের প্রতিনিধিদল বিএনপি নেতাদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর