Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা বিএনপি নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ২১:৩৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গাইল: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড তার ব্যক্তিগত অফিসে এই সহায়তা দেওয়া হয়। এ সময় সদর উপজেলার বিভিন্ন এলাকার শহিদ পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমি আপনাদের পাশে সব সময় আছি। যেকোনো প্রয়োজনে ডাকে আমাকে পাবেন। আপনাদের আত্মত্যাগের কারণেই দেশে আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না।’

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদরে জুলাই অভ্যুত্থানে শহিদ মারুফের মা মোরশেদা বেগম এবং আহত শতাধিক আহত জুলাই যোদ্ধাদের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর