Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল: আলতাফ হোসেন চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৮:০৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পটুয়াখালী: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করেছেন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘তিনি ছিলেন কৃষিবান্ধব নেতা, যিনি কৃষি বিপ্লবের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।’

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দুমকি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, শহীদ জিয়ার ঘোষিত ১৯ দফা কর্মসূচি স্বল্প সময়ের মধ্যেই জনগণের ব্যাপক সমর্থন লাভ করেছিল। কৃষিই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে জিয়াউর রহমান বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন।

বিজ্ঞাপন

তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে দেশের ‘মুক্তির সনদ’ হিসেবে উল্লেখ করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘দেশের জনগণ তারেক রহমানের ৩১ দফাকে গ্রহণ করেছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন বানচালের জন্য অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সজাগ থাকতে হবে।’

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান।

দুমকি উপজেলা কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তৈফিক আলী খান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও পবিপ্রবি’র আইন উপদেষ্টা অ্যাড. আনিসুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কৃষকদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পাংগাসিয়া ইউনিয়ন কৃষক দলের সহ- সভাপতি আবুল কালাম আজাদ, লেবুখালী কৃষক দলের সাধারণ সম্পাদক সাগর হাং, দুমকি সহ সভাপতি ফিরোজ আকন, দুমকি উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক মো. গোলাম মর্তুজা, দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, দুমকি যুবদল নেতা মিজানুর রহমান লালমিয়া প্রমুখ।