Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পদত্যাগের সিদ্ধান্ত আসিফ মাহমুদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৭:২৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে এলজিইডি মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

সুত্র জানায়, আসিফ মাহমুদ পদত্যাগ করছেন। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি। পদত্যাগের বিষয়ে সরকারের সঙ্গে সবধরনের আলাপ চূড়ান্ত হয়েছে।

অন্য একটি সুত্র জানিয়েছে, আসিফ মাহমুদ সজীব ঢাকা-১০ (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিন বিকেলে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন, এমন আলোচনাও শোনা গিয়েছিল।

উল্লেখ্য, ঢাকা-১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর