Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র রক্ষা যেন ভোটকেন্দ্রিক না হয়: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৪:০২ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৪

গুলশানের লেকশর হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঢাকা: গণতন্ত্রকে কেবলমাত্র নির্বাচনের সময় সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং এটি হতে হবে ধারাবাহিক সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়া— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের সবাইকে নির্বাচন শেষ হওয়ার পরও সমান উদ্যমে কাজ করতে হবে। গণতন্ত্র শুধু ভোটের দিন নয়, প্রতিদিন রক্ষা করতে হয়।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশর হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, গণতন্ত্র সংহত করতে সাংস্কৃতিক সহনশীলতা, ভিন্নমতকে সম্মান এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরিবেশ তৈরি করা জরুরি। শুধু নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না; শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, গণমাধ্যম ও সংসদকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “তাদের ত্যাগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের পথে বড় প্রেরণা।”

অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, গবেষক, লেখক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

বাড়তে পারে তাপমাত্রা
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

আরো

সম্পর্কিত খবর