Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নিম্ন আয়ের মানুষদের জন্য পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৫:৩০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পটুয়াখালী: কুয়াকাটায় পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা পৌরসভার অরকা পল্লীতে নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যুবদলের এমন সেবামূলক কর্মসূচির আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন সঞ্চালনা বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশের সংকটময় মুহূর্তে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য যুবদলের এই কর্মসূচি মানবিকতার উজ্জ্বল উদাহরণ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর