Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রাজধানীর নয়াবাজারে যুবদল সদস্যকে গুলি, অবস্থা গুরুতর

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ২৩:৩২

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানী ঢাকার কোতয়ালী নয়াবাজার পার্ক এলাকায় রাসেল (৩১) নামে এক যুবদল সদস্য দুবৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে কোতোয়ালী থানার নয়াবাজার পার্ক এলাকায় ঘটনাটি ঘটে।

হাসপাতালে রাসলের বন্ধু রিপন দাস বলেন, রাসেল কোতয়ালী থানা যুবদলের সদস্য। রাতে নয়াবাজার পার্ক এলাকায় দুবৃত্তরা তার বাম বুকে গুলি করে। জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাসেলকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, রাসেলের বাবার নাম মোহাম্মদ আলী। শ্যামপুর আরসিং গেট এলাকায় থাকেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তার বাম বুকে গুলিবিদ্ধ ছিলেন। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা গুরুতর। তার সঙ্গে থাকা লোকজন তাকে জরুরি বিভাগ থেকে অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর