Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দায়িত্ব নিয়েই জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১২:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শন করেছেন জেলার সদ্য যোগদানকারী পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। দায়িত্ব নেওয়ার পরদিনই শুক্রবার (৮ মে) দুপুরে জুমার নামাজ শেষে তিনি জঙ্গল সলিমপুরে স্থাপিত দুটি পুলিশ ফাঁড়ি ও র‌্যাবের একটি ফাঁড়ি পরিদর্শন করেন।

এ সময় এসপি মাসুদ আলম বলেন, এখানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য পুলিশ কাজ করছে। সাধারণ মানুষ তাদের মতো করে বসবাস করবে। কেউ সন্ত্রাসী কার্যক্রম বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। পরিদর্শনে তিনি ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।পাশাপাশি জঙ্গল সলিমপুর এলাকার কিশোরসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নজরুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হন ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম।

উল্লেখ্য, গত মার্চে জঙ্গল সলিমপুরে বড় আকারের অভিযান পরিচালনা করে প্রশাসন। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে সন্ত্রাসীরা যাতে আস্তানা গড়তে না পারে, সেই লক্ষ্যে সেখানে দুটি ক্যাম্প স্থাপন করা হয়েছে একটি র‌্যাবের এবং একটি পুলিশের। বর্তমানে এলাকাটি সার্বক্ষণিক টহলের আওতায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর