Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে: চরমোনাই পীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২০:৫১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, রাজধানী ঢাকায় হাদির মতো একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার পরে খুনি কিভাবে দেশের সীমানা পাড় হয়ে গেল তা আমাদের বুঝে আসে না।

রোববার (২১ ডিসেম্বর) আসরের নামাজের পরে শহিদ ওসমান হাদির কবর জিয়ারতের পরে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর ওসমান হাদির কবরের পাশে দাড়িয়ে তার রুহের মাগফিরাত এবং জান্নাতে উঁচ্চ মাকাম কামনা করেন।

চরমোনাই বলেন, ওসমান হাদির জানাজায় যেভাবে লাখো মানুষ স্বতস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে তাতে এটা স্পষ্ট হয়েছে যে, বাংলাদেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে একদেশ অন্যদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের প্রশ্নে শ্রদ্ধা দেখানো-ই রীতি। সেখানে বাংলাদেশে রাজনৈতিক খুন-হত্যা করে অপরাধীরা পাশের দেশে যাতে আশ্রয় পেতে না পারে সেই বিষয়ে জাতিসংঘকে দায়িত্ব নিতে হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের অপরাধীসহ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, যাতে করে তাদের প্রাপ্য সাজা কার্যকর করা যায়।

চরমোনাই পীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ চরমোনাই পীরকে স্বাগত জানান। নামাজ শেষে উপস্থিত ছাত্র ও মুসল্লিদের নিয়ে সমবেতভাবে শহিদ ওসমান হাদির জন্য দোয়া করেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান, ঢাকা-৭ আসনের মুফতি কেফায়েতুল্লাহ কাশফি, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমেদ, সহ-সভাপতি খাইরুল আহসান মারজান, ইমরান হোসাইন নুর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর