Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘সংবর্ধনা মঞ্চে তারেক রহমান ছাড়া আর কোনো বক্তা থাকবেন না’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: সংবর্ধনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কোনো বক্তা থাকবেন না বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসন গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের দেশে ফেরবেন। এ উপলক্ষ্যে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। তবে তারেক রহমান এমন কোনো কর্মসূচি পছন্দ করেন না, যা জনগণের দুর্ভোগ হতে পারে। তিনি এরই মধ্যে লন্ডনের হিথরো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশে আমরা তার নির্দেশনা পালনের চেষ্টা করেছি, হয়তো শতভাগ পারিনি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন-তারেক রহমান দেশে ফিরে আগে মায়ের সঙ্গে দেখা করবেন: সালাহউদ্দিন

তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশনা পালন করতে গিয়ে আমরা রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখিনি।’

তিনি আরও বলেন, ‘জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর একপাশে ৩০০ ফিট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে তিনি ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যবহার করার জন্য।

কোনো পরিবর্তন আসলে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর