Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী কর্মীদের ওপর হামলা: ইসিতে স্মারকলিপি দেবে জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া নারীদের ওপর অব্যাহত সহিংসতা ও হামলার প্রতিবাদে আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষে প্রচারণায় অংশগ্রহণকারী নারীরা বর্বরোচিত হামলা ও সহিংসতার শিকার হচ্ছেন। এই ধরনের হামলার মাধ্যমে নারীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে এসব হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং প্রচারণার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে কার্যকর ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর