Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটিদল প্রতিনিয়ত জাতির সঙ্গে মিথ্যাচার করছে: তারেক রহমান

লোকাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০

যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বেনাপোল (যশোর): বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটিদল প্রতিনিয়ত জাতির সঙ্গে মিথ্যাচার করছে। তারা আমাদের কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারা নারীদের কী চোখে দেখে, এই মনোভাব তার প্রমাণ। এখন বলছে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আইটি বিশেষজ্ঞরা বলছে অ্যাকাউন্ড হ্যাক হয়নি।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এখন শুনছি ভোট গণনা করতে দেরি হবে। আমরা বলতে চাই আপনারা সজাগ থাকবেন ভোট গণনা নিয়ে যেন কোনো কারচুপি না হয়। আগামী ১২ তারিখে শক্তি ও সাহস নিয়ে ভোটের মাঠে থাকতে হবে।’

বিজ্ঞাপন

বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের সুদমুক্ত ১০ হাজার টাকা কৃষিঋণ, গরিব দুঃস্থদের ফ্যামিলি কার্ড, খালকাটা প্রকল্প শুরু করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, যারা ৭১ সালে দেশের মানুষের বিরুদ্ধে ছিল তারা দেশপ্রেমিক নয়। সামনের নির্বাচন হবে দেশপ্রেমিক ও দেশবিরোধী পক্ষের নির্বাচন।

এ সময় নির্বাচনি জনসভায় যশোরসহ ৮ জেলার ধানের শীষের এমপি পদপ্রার্থীদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন তারেক রহমান।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪

সংসার সুখের হয় দুজনের গুণে
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর