ঢাকা: সুইডেন ও কোরিয়া বিএনপির নেতারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তারাও দোয়া শেষে মোনাজাতও করেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে শহিদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে গিয়ে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের রাজনৈতিক পিএস ১/১১ মধ্যেপ্রাচ্যের টেলিকন্ফারেন্সের সমন্বয়কারী ও যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু, সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু।
আরও উপস্থিত ছিলেন কোরিয়া বিএনপির আহবায়ক এম জামাল সজল, সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহিদ জামান, জার্মান বিএনপি নেতা মঈন উদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন সম্পাদক ফাতেমা খানম, সাকসেস স্টাডির সিও ইব্রাহিম খান, কোরিয়া ভিসনের চেয়ারম্যান ফারুক আহমেদ, কোরিয়া বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু হানিফ তালুকদার, তরিকুল ইসলাম, এম এন ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।